1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খননের অভিযোগ – স্থানীয়দের চরম ক্ষোভ প্রকাশ, দ্রুত সমাধানের দাবি গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষকের উন্নয়ন ও কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বারোপ মুকসুদপুরে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

মধ্যরাতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে মাঠে তারিকুল ইসলাম রাজু

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২২৬ Time View

মধ্যরাতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে মাঠে তারিকুল ইসলাম রাজু

সাকিব আহমেদ ঃ

গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিকনির্দেশনায় মুকসুদপুরে জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
জানা যায়, জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি মধ্যরাতেও বিভিন্ন তেলের পাম্পে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী সবার মাঝে তেল বিতরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তেল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ থাকলেও বর্তমানে এই তদারকির ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। লাইনে দাঁড়িয়ে সিরিয়াল অনুযায়ী তেল পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু বলেন, জনগণের স্বার্থে এবং দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। কেউ যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মুকসুদপুরে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্থায়ী শৃঙ্খলা ফিরে আসবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho