1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খননের অভিযোগ – স্থানীয়দের চরম ক্ষোভ প্রকাশ, দ্রুত সমাধানের দাবি গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭১ Time View

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

মুন্সি আশিকুর রহমান ঃ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করতে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা।

রবিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন প্রসঙ্গে সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা বলেন, প্রার্থী নির্বাচনে রাজনৈতিক অবদান ও ত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। যারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে আন্দোলন, সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, একজন যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক সচেতনতা এবং সংসদে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপন ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক নারীদের সুযোগ প্রদান করাও জরুরি।
সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা উল্লেখ করেন, প্রার্থীর সততা, সুনাম, সামাজিক কাজের অভিজ্ঞতা এবং দলীয় গ্রহণযোগ্যতা থাকা আবশ্যক। এতে করে তারা সংসদে সত্যিকার অর্থে জনগণ ও নারীদের স্বার্থ তুলে ধরতে সক্ষম হবেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho