1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা, মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৫ Time View

গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা, মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ পৌরসভায় উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার প্রত্যাশায় নতুন নেতৃত্বের দাবি তুলছেন অনেক নাগরিক। এ প্রেক্ষাপটে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সিকদার শহিদুল ইসলাম লেলিন
বিভিন্ন মহলে আলোচনায় রয়েছেন।

সমর্থকদের দাবি, সৎ, যোগ্য ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব। তারা মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন শহর গঠন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। স্থানীয়দের একাংশ জানান, পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা আগামী দিনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব বিষয়ে দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।
এদিকে, সিকদার শহিদুল ইসলাম লেলিনের সমর্থকেরা আশা প্রকাশ করেছেন যে, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি গোপালগঞ্জ পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন। তাদের ভাষ্য, “সময়ের দাবি পরিবর্তন এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, মেয়র পদে নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া ও প্রার্থিতা সংশ্লিষ্ট আইন ও নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সম্পন্ন হবে। জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে গোপালগঞ্জ পৌরসভার আগামী দিনের নেতৃত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho