1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে, আহত ১২ জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জে দুর্বৃত্তদের বিরুদ্ধে অসহায় এক পরিবারের ওপর হামলা সহ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৪ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মেডিলাইফ জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল ইংরেজি বিভাগ, বাইউস্টের উদ্যোগে প্রফেশনাল কমিউনিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের
মতবিনিময় সভা

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর–কাশিয়ানীর আংশিক) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতে একটি নিষিদ্ধ ও গোপন রাজনীতিতে বিশ্বাসী দলের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ছিল। তবে দলটি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, তাদের শীর্ষ নেতারা ১৯৭১ সালের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন। সম্প্রতি নারী সমাজ ও নারীদের বিষয়ে দেওয়া একটি বক্তব্যকে তিনি অশোভন ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।

মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রাফিকুজ্জামান শরিফ এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন মুক্তিবাহিনীর কমান্ডার জাফর আহম্মেদ মল্লিক।
এ সময় মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা সভায় অংশ নেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho