কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ টি উন্মুক্ত জলাশয়ে ৬০০ কেজি শিং, ট্যাংড়া ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শিকিরবাজার মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচি উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়ীয়া, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম সলেমান শেখ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাছের পোনা অবমুক্ত শেষে এমপি এস এম জিলানী বলেন, বর্তমান সরকার দেশীয় মাছ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য দেশের সকল খাল খননের উদ্যোগ নিয়েছে। অনেক সরকারি খাল বেদখল রয়েছে। খালগুলো সঠিকভাবে খনন করতে পারলে ৮০ ভাগ খাল দখলমুক্ত হবে।
Leave a Reply