1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রায় ১২’শত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালালো অটোচালক: সিসিটিভি ফুটেজ দেখে অটো গাড়িসহ চালক আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার হলেও স্বর্ণালঙ্কার এখনো মেলেনি মুকসুদপুরে এসএসসি ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০১৯ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন ২০২১ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে ঈদের দিন চাচা- ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০ গোপালগঞ্জের বাস-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ‎বুধবার চাঁদপুরের অর্ধশতগ্রামে ঈদুল আজহা উদযাপন হবে মুকসুদপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে প্রায় ১২’শত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৪ Time View

গোপালগঞ্জে প্রায় ১২’শত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২ শত নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায়
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
নিজড়া মধ্যপাড়া নিবাসী, আওয়ামী নেতা ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছানোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ, উলপুর ইউপি মোঃ কামরুল হাসান বাবুল চেয়ারম্যান সহ আরো অনেকে বিএনপিতে যোগদান করেন।

এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই।
বিএনপিতে যোগদানকারী নবাগত দুই নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho