1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক সেবনে মৃত্যু নয় খেলাধুলায় জীবন জয়, হাতে হাতে ব্যাট-বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ। গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নির্মম মৃত্যু মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

“রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম মাহাতাবউদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, মৎস্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ক্ষেত্রে কঠোর নজরদারি করতে হবে। মৎস্যজীবীদের উদ্দেশে তিনি বলেন, অতিরিক্ত কীটনাশক ও ওষুধ ব্যবহার করা যাবে না। এতে মাছে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, যা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
মৎস্যজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর জাল কিংবা বৈদ্যুতিক শক ব্যবহার করে মৎস্য শিকার করে, তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে প্রশাসনকে অবহিত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যজীবীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho