1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ডাঃ কে এম বাবরের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে শহরের থানাপাড়া এলাকায় ৬ তলা বিশিষ্ট বহুতল ভবনে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভবনের ভিতরে প্রবেশ করে তার অফিসের আসবাবপত্র ভাঙচুর করে, পরে ভবনের সামনে অগ্নিসংযোগ করে। যদিও বা এসময় ডাঃ কে এম বাবর এমপি ঢাকায় ছিলেন এবং তার পরিবারের সদস্যরা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য ওই বাড়ির নীচ তলায়, দ্বিতীয় তলায় এবং তিন তলায় “আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে’র জিনিসপত্র থাকায় মানবতা বিবেচনায় নেতৃবৃন্দরা বাড়ির ভিতরে অগ্নিসংযোগ করা থেকে বিরত থাকেন। বাড়ির সামনে ভাঙ্গা আসবাবপত্র জ্বালিয়ে দেয়। এ সময় নেতৃবৃন্দরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে ওই বাড়ির নিরাপত্তায় একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও আজ সকাল থেকেই তাদের উপস্থিতি ছিলো না বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho