1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা গাজীর কবর জিয়ারত করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ আশিকুর রহমান মুন্সি ঃ ত্রিশালে ৬৫৯ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা প্রতুল চন্দ্র ভদ্রের পদত্যাগ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের করোনা সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২১৫০ Time View


মারুফ হোসেন জনি (নারায়ণগঞ্জ থেকে)
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সারা দেশব্যাপী করোনা সচেতনতা ক্যাম্পেইন এর অংশ হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জেলা সদরে চাষাঢ়া মোড়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, নারায়ণগঞ্জ ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শামীম বেপারী,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম-সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় উপস্থিত ও চলাচলরত সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও বিট এলাকায় পৃথক পৃথকভাবে অনুরূপ কার্যক্রম গ্রহণ করা হয়। জেলায় সাত সহস্রাধিক মাস্ক ও সাত শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

অন্যান্য থানা পুলিশের করোনা সচেতনতা কার্যক্রমের স্থান ও অতিথিবৃন্দ-
ফতুল্লা মডেল থানার পঞ্চবটি মোড় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একেএম শামীম ওসমান মহোদয়, সিদ্দিরগঞ্জ থানার সোনামিয়া মার্কেট এলাকায় কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ শফিউল ইসলাম, বন্দর থানার কামাল উদ্দিন মোড়ের কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী। সোনারগাঁ থানার মোগড়াপাড়া বাসস্ট্যান্ডে সচেতনতা কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা, রূপগঞ্জ থানার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে কার্যক্রমের স্থানীয় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আড়াইহাজার থানার পৌরসভা চত্ত্বর কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নজরুল ইসলাম বাবু মহোদয়। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho