1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৭৯ Time View

বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
মশিউর রহমান মিন্টু শরীফ ঃ
জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক গোপালগঞ্জ ১ মুকসুদপুর কাশিয়ানী আসনের মা মাটি ও মানুষের নেতা সেলিমুজ্জামান সেলিমের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাতে স্থানীয় বিএনপি কার্যালয়ে মুকসুদপুর পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি প্রধান অতিথি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে জন্মদিনের কেক কর্তন করেন।
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মহাসিন সরদার, কৃষি বিষয়ক সম্পাদক মো: বাচ্চু শেখ, পৌর বিএনপির সিনিয়ার
সহ-সভাপতি মোঃ শামচু মিয়া, সহ-সভাপতি
মোঃ টুকু শেখ, মো: ওলিয়ার রহমান মুন্সী, যুগ্ম সম্পাদক লিটু সিকদার, মতিউর রহমান স্বপন, প্রচার সম্পাদক শরিফুল রোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আসাদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শেখ সুবেল, মহারাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: এনামুল হাসান মাসুদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: আলামিন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আশিক মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মেহেদী মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho