1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কাশিয়ানীতে বিএনপির নেতার চাঁদাবাজি ও নির্যাতনের বিরুদ্ধে ভুক্তভোগী গ্রামবাসীর সংবাদ সম্মেলন।

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৪৫ Time View

কাশিয়ানীতে বিএনপির নেতার চাঁদাবাজি ও নির্যাতনের বিরুদ্ধে ভুক্তভোগী গ্রামবাসীর সংবাদ সম্মেলন।
শেখ মোহাম্মদ পারভেজ কাশিয়ানী প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও চাঁদাবাজীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

আজ রবিবার দুপুরে উত্তর ধানকোড়া গ্রামের বটতলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. নুরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু মিয়া ১৬ বছর আগে ভাগ্নি জামাই ও প্রতিবেশি ইবাদ শেখের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। মানবিক দৃষ্টিতে তাদের থাকতে দিলেও সম্প্রতি জমি বুঝিয়ে দিতে বললে উল্টো টাকা দাবী করে। তিনি দিতে অস্বীকার করায় গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হকের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, গত ২৯ এপ্রিল মামুন নামের এক ব্যক্তিতে হত্যার হুমকি দেন ও আখের শেখের ঘের দখল করে মাছ লুটের চেষ্টা করে। জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা শেখের দাঁড়ি টেনে ছিড়ে ফেলেন ওই বিএনপি নেতা। এছাড়া পোষ্টার ছেড়ার অভিযোগ এনে বিভিন্ন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন এবং কাশিয়ানী থানার ততকালীন ওসি শফিউদ্দিনের যোগসাজসে এলকার লোকজনকে হত্যা মামলার আসামি করার হুমকী দেয়াসহ হয়রানী করে। এছাড়াও ওই বিএনপির নেতার বিরুদ্ধে ইতনা খেয়াঘাট দখল ও পরানপুর পশুর হাট থেকে চাঁদাবাজীরও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। তারা দ্রুত তদন্ত করে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এসময় সম্মেলনে ভুক্তভোগী মো. বাচ্চু মিয়াসহ গ্রামাসী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho