1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক তুলে দেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪০০ Time View

জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক তুলে দেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের অনুকূলে আনুষ্ঠানিকভাবে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, গোপালগঞ্জ সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক হারুন- অর- রশীদ, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী সহ জেলা প্রশাসনের এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের ৬ জন নিহতের পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ২০ জন আহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho