1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহত মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে নিজ ভ্যান উল্টে প্রাণ গেল চালকের

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৫৩ Time View

গোপালগঞ্জে নিজ ভ্যান উল্টে প্রাণ গেল চালকের

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে  দ্রুত গতিতে ভ্যান চালানোর সময় রাস্তার উপর ভ্যান উল্টে জামাল শেখ ( ৫০) নামে এক চালক প্রাণ হারিয়েছে। আজ সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটায় গোপালগঞ্জ- টেকেরহাট সড়কের সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। নিহত ভ্যান চালক  গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে,আজ সোমবার দুপু‌রে জামাল শেখ নিজের ভ্যান চালিয়ে সাতপাড় থেকে বৌলতলী  আসছিল। এসময় ভ্যানে কোন যাত্রী ছিলনা। ভ্যানটি পথিমধ্যে   ওই সড়কের গান্ধিয়াশুর নামক স্থানে পৌঁছালে দ্রুত গতির কারনে ভ্যান উল্টে গিয়ে মারাত্মক আহত হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় পরিবারে সদস্যরা তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায়  তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মীর সাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যা আবেদন করেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে। তবে আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho