1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

প্রশাসনের অভিযানে কোটালীপাড়ায় ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় ৫৮ কোটি টাকার সম্পদ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৮৮ Time View

প্রশাসনের অভিযানে কোটালীপাড়ায় ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় ৫৮ কোটি টাকার সম্পদ উদ্ধার

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া মৌজার ওয়াপদারহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের (সরকারি) জায়গায় স্থাপিত অবৈধ দোকান-পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) এ অভিযানে পাকা, আধাপাকাসহ মোট ১১৩টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানের সার্বিক তত্বাবধানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা সহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উচ্ছেদকৃত মোট স্থাপনার সংখ্যা ১১৩টি, উদ্ধারকৃত মোট জমির পরিমাণ প্রায় ১১.৫৩ একর।
উদ্ধারকৃত সম্পত্তির মূল্য আনুমানিক ৫৭.৬৫ কোটি টাকা।
গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho