1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ: নিহত, ১আহত ৫ মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত: সম্প্রীতি এইড ফাউন্ডেশন মিজান মোল্লাকে আহবায়ক ও মাসুদ কে সদস্য সচিব করে মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মুমিল্লায় বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে দুর্বৃত্তদের বিরুদ্ধে অসহায় এক পরিবারের ওপর হামলা সহ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৪

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View

গোপালগঞ্জে দুর্বৃত্তদের বিরুদ্ধে অসহায় এক পরিবারের ওপর হামলা সহ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৪

নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে অসহায় এক পরিবারের ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা, মালামাল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

অপরাধমূলক এ ঘটনাটি ঘটেছে গত রোববার (১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার পাবলিক হল রোডের ১৭৫ নম্বর হোল্ডিং এ ভুক্তভোগীর নিজ বাড়িতে। 

হামলায় আহত ভুক্তভোগী ও তার স্বজনেরা গণমাধ্যমকে জানান অজ্ঞাত একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী শাহিনা আক্তার (৪৪), পিতা- বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মোল্লা এবং তাঁর স্বামী মেহেদী হাসান সোহেল (৪৪) পিতা- আবুল হোসেন রামু জানান, ৮/৯ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী ২/৩টি মোটরসাইকেলে করে এসে বাসার প্রধান ফটকের তালা ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় শাহিনা আক্তারের নাক ও ঠোঁটে আঘাত লাগে এবং বাম হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। তাঁর স্বামী মেহেদী হাসান সোহেলের ঘাড়ে ও ডান হাতের কব্জির নিচে আঘাত করে। পরে আহতদের তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্যমতে, ডান হাতের কব্জির নিচে তিনটি সেলাই এবং বাম হাত ও ঘাড়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এছাড়া তাঁদের মেয়ে জান্নাতুল ফেরদৌস জান্নাত (১৭) বাম চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয় এবং ছেলে সালেহ হাসান রায়হান (১১) পিঠ ও বুকে লাঠির আঘাতে আহত হয়। হামলাকারীরা ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ভাংচুর করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, এ ঘটনা কাউকে জানানো হলে বা থানায় অভিযোগ করলে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সকলকে প্রাণনাশের চেষ্টা করা হবে। ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের জবানবন্দি রেকর্ড করেন এবং তাদের বাসা ভাংচুরেনর ও আহত ৪ জনের  ছবি ও ভিডিও করে নিয়ে যায়। এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সেই সাথে অসহায় ভুক্তভোগী পরিবারের সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho