1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের নির্দেশ শেখ সেলিমের গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি

অতিরিক্ত ডিআইজি হলেন গোপালগঞ্জের সাবেক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫৪৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের সাবেক সফল পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম সহ বাংলাদেশ পুলিশের ১৫২ জন পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাবস্থায় এ পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। করোনা মোকাবেলায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

আয়েশা সিদ্দিকা বিসিএস (পুলিশ) ২৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। পেশাগত কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক লাভ করেছেন।

জননিরাপত্তা বিভাগের একই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে পদোন্নতির এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho