1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের নির্দেশ শেখ সেলিমের গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১২ অতিরিক্ত ডিআইজি’র শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৯৭১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১২ পুলিশ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিসিএস ১৫তম, ২০তম ও ২৪তম (পুলিশ) ব্যাচের সদস্য এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা অতিরিক্ত ডিআইজি মোঃ মুশফেকুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ শাহরিয়ার আলম, মোঃ আনিছুর রহমান, মোঃ জাহিদ হোসেন ভূইয়া, সৈয়দ মোসফিকুর রহমান, মোহাম্মদ হায়াতুন নবী, মোহাম্মদ আশিকুল হক ভূইয়া, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, জেরিন আখতার বিপিএম, মোহাম্মদ ইউসুফ আলী, আব্দুল্লাহ আল জহির বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর অতিরিক্ত ডিআইজিগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। পরে তারা টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন। এরপরে সকলেই নিজ গন্তব্য রাজধানী ঢাকার মালিবাগের উদ্দেশ্যে রওনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho