1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর

টুঙ্গিপাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী “তাহিন শেখ” কে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৫৪৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, মটরসাইকেল ছিনতাই, টুঙ্গিপাড়া এলাকায় বিশৃংখলা সৃষ্টিকারী, নারীদিয়ে প্রলভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে তাদেরকে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদায়কারী ও ছিনতাই চক্রের মূল হোতা মোতালেব শেখের ছেলে তাহিন শেখকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গোপন সূত্রে জানা যায় তাহিন শেখ তার স্ত্রী সাহারা খাতুনকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল করে নানা শ্রেণি-প্রেশার বিত্তবানদেরকে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মুন্সীরচর, গিমাডাঙ্গা উত্তরপাড়া ও গোপালগঞ্জ মান্দারতলা, পাথালিয়া এলাকায় এনে আটকিয়ে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদায় করতো। ১৪ সদস্য বিশিষ্ট সংঘবদ্ধ এ চক্রের প্রধান তাহিন শেখ। এই চক্রের সাথে আরো দু’জন নারী সদস্য আছে বলে জানাগেছে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানের নিদের্শনায় টুঙ্গিপাড়া থানার এসআই সুবীর সূত্রধর, এসআই ইব্রাহিম ও এসআই বরেন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকা হতে গ্রেপ্তার করে তাহিন শেখকে। পরে ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এবিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, তাহিন শেখের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ০৪টি জি.আর মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উক্ত আসামী তাহিন শেখ টুঙ্গিপাড়া থানা এলাকায় নারী দিয়ে ফাঁদে ফেলে বহু লোকের নিকট হতে মারপিট করে কৌশলে টাকা পয়সা আদায় করতো, সে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho