1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক কর্মসূচির মাধ্যমে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উদযাপন গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট -২০২৪ এর শুভ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে
গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।

এসপি কাপ ভলিবল টুর্নামেন্টের
প্রথম পর্বে অংশ গ্রহণ করেছেন মোট ৮ টি দল।

১.পুলিশ অফিস দল।
২.পুলিশ লাইন্স দল।
৩.গোপালগঞ্জ সদর থানা দল।
৪.কোটালীপাড়া থানা দল।
৫ মুকসুদপুর থানা দল।
৬. টুঙ্গিপাড়া থানা দল।
৭.কাশিয়ানী থানা দল।
৮. ট্রাফিক শাখা দল।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, অন্যান্য অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

*১ম সেমিফাইনাল– ট্রাফিক শাখা বনাম পুলিশ লাইন্স
*২য় সেমিফাইনাল–পুলিশ অফিস বনাম কোটালীপাড়া থানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho