1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

কাশিয়ানীতে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান (এমপি)র মতবিনিময় সভা

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯২ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান (এমপি) তাঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ -১ আসনের অধীনে কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার দিনব্যাপী ভিন্ন ভিন্ন ভাবে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রীর দেওয়া কর্মসূচি মতে, আজ দুপুর ১২ টায় উপজেলা আ, লীগ অফিসে কাশিয়ানী সদর ইউনিয়ন আ, লীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান (এমপি)।
এ মতবিনিময় সভায়, ইউনিয়ন আ, লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আ, লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ও সু’চিন্তা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কানতারা খান, জেলা আ, লীগের সদস্য এম এ খায়ের মিয়া,উপজেলা আ, লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জামিনুর রহমান জাপান, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার ও ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা।
এছাড়াও, উপজেলা আ, লীগের সহ-সভাপতি শামসুন্নাহার মিনা জামা, সদস্য মনিরুজ্জামান মৃধা, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মুনসী ফররুখ হোসাইন মিন্টু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মুনশী ওয়াহেদুজ্জামান, জেলা পরিষদের সদস্য সেলিম সিকদার, ব্যারিষ্টার রিয়াজুল হোসেন তালুকদারসহ আ, লীগে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho