1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীপাড়াবাসী ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো___ডাঃ কে এম বাবর এমপি গোপালগঞ্জে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নিহত: এলাকায় পুলিশ মোতায়েন সামাজিক কাজ ও উন্নয়নে অবদান রাখায় ৩ জনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম অবমুক্তকরণ মুকসুদপুরে মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস- প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মুকসুদপুরে দুই গাড়ির সংঘর্ষে এক পথচারীর মৃত্যু গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪৬৫ Time View

সাকিবুর রহমান তারেকঃ
১৩ মে,২০২৪ তারিখে গোপালগন্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন মারাত্মক আহত হয়েছেন।
১৩ মে,সোমবার সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুর কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক আরোহী নিহত হয়, অপর দুইজন মারাত্বক আহত হয়। প্রতক্ষ্যদর্শী ও মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষনা করেন অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম আরো জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়ে যায়। তাদের গেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho