1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে: গোবিপ্রবি উপাচার্য গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে অসংখ্য অবৈধ বালুর চাতাল গড়ে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও দেখার কেউ নাই  শারদীয় দুর্গাপুজা – ২০২৬ পুজা মন্ডসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যাফিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্য়ায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৫০০ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।

শনিবার (২৫ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ৭১’ এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় এবং  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি সমাধিসৌধে গণমাধ্যমকর্মীদের  বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এসময় ভাইস-চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, প্রধানমন্ত্রীর এপিএস টু গাজী হাফিজুর রহমানের লিকুর বড় ভাই গাজী মিজানুর রহমান হিটু, আওয়ামী লীগ নেতা আশরারুল হক লিটু, গোপালগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু সআওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho