1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

গোপালগঞ্জে সাংবাদিক পুত্র আরমান শেখ হত্যার বিচার দাবিতে সাংবাদিক ও এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫১৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিনিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখের একমাত্র পুত্র আরমান শেখ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা ।  

রোববার (২৬ মে) বেলা ১১ টায় 

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সড়কে অবস্থিত প্রেসক্লাব, গোপালগঞ্জ -এর সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের গত ১১ মে প্রতিদিনের মত ইজিবাইক চালাতে বের হয় সাংবাদিকপুত্র আরমান শেখ, সে আর বাড়ী ফিরে না আসলে তার বাবা সাংবাদিক তপু শেখ টুঙ্গিপাড়া থানায় গিয়ে বিষয়টি মৌখিক ভাবে জানান। পরের দিন ১২ তারিখ দুপুরে দাড়িয়ারকুল শ্মশানঘাট এলাকা থেকে আরমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরে ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা তপু শেখ। পরে ১৬ তারিখে ঘটনার সাথে জড়িত সাইফুল নামের এক যুবককে আটক করে পুলিশ। বাকীদের দ্রত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও আরমানের স্বজনেরা।

এসময় গোপালগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমত, প্রেসক্লাব গোপালগঞ্জের সাবেক সভাপতি বি এম জুবায়ের হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফুল হক আরিফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, 

জার্নালিস্ট  ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি, প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব জয়ন্ত শিরালী, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, নিহত আরমান শেখের স্ত্রী ও মা বক্তব্য রাখেন। 

এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, সাংবাদিক কাজী মাহমুদ, মনির মোল্লা সহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী ৭ দিনের মধ্যে আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho