1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস- প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মুকসুদপুরে দুই গাড়ির সংঘর্ষে এক পথচারীর মৃত্যু গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে লাশ উদ্ধার মুকসুদপুরে ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার খায়ের শরীফঃ

চাঁদপুর শাহারাস্তিতে তিনটি বেকারিতে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪২৫ Time View

মোঃনাঈম হোসেন পলোয়ান।চাঁদপুর প্রতিনিধি: শাহরাস্তিতে ৩টি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে পৌর শহরের কালিয়াপাড়া ও টামটা উত্তর ইউপির হোসেনপুর বাজারে ভ্রাম্যমান আদালতে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর।
উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৩ ধারা লঙ্গনের দায়ে ৩ টি বেকারি মালিককে যথাক্রমে ৪০, ১০,৫ সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
একই সঙ্গে বেকারির ভেজাল উৎপাদিত খাদ্য সামগ্রী জব্দ করে সকলের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
৩ টি মামলায় অভিযুক্ত কালিয়াপাড়া বাজারের তামিম এ্যানি টাইম ফুড প্রোডাক্ট মোঃ আবু ইউসুফ (৩৫) বেকারির মালিককে ৪০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে তাকে ৩০ দিনের মধ্যে কারখানার সার্বিক পরিস্থিতি উন্নতিকরণে অঙ্গীকারনামা আদায় করা হয়।
ওই বাজারের হাজী বেকারীর মোঃ- শারফিন মিয়া (৩৫) ম্যানেজারকে ১০ হাজার টাকা পরবর্তীতে হোসেনপুর বাজারের মিতালি কনফেকশনারির মো.জহির উদ্দিন (৩৪) মালিককে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
অভিযুক্ত বেকারি ও প্রতিষ্ঠানগুলোকে এই দন্ড প্রদান করেন, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটো ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর।
এ কাজে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার পুলিশ অফিসার রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স ও উপজেলা সহকারী ভূমির কার্যালয়ের মোঃ সাইফুল ইসলাম সার্টিফিকেট অফিসার (পেশকার) কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এদিকে এ ধরনের অভিযান শেষে স্থানীয় জনগণ জানান, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকা উচিত।
এদিকে স্থানীয় জনগণ তথা ভোক্তা পর্যায়ে এই ধরনের অভিযানের জন্য প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho