1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় চার শিক্ষার্থী আহত

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৫৩২ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় কমপক্ষে ৪ জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারী। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিসোঠা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আন্দোলনকারী ৪ ছাত্র আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho