1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “ রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান

গোপালগঞ্জ সহ দেশবাসীকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪৭৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করানোর প্রতিবাদ ও তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।

সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। দেশের অরাজকতাও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোর পূর্বক ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে একটি কুচক্রী মহল। যারা দেশে অরাজকতা করেছে, লুটপাট করেছে গণভবন সহ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়ীতে আগুন দিয়েছে, সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের সংসদ সদস্য প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের বাড়ীতে আগুন দেওয়া সহ দেশ ধ্বংস করেছে তার তীব্র নিন্দা জানান তিনি। দেশ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার দেখেছেন জাতির জনকের ছবি ম্যুরাল যে ভাবে নগ্নভাবে ভাংচুর অপমান করা হয়েছে শেখ হাসিনার ব্যবহৃত শাড়ী কাপড় সহ আসবাবপত্র যে ভাবে ধ্বংস করেছে তা বিশ্ববাসী দেখেছে। সারাদেশে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, বাড়ী ঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের অভয় দিয়ে দেশ বাসীর উদ্দেশ্যে মাহাবুব আলী খান বলেন, আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকেন আমাদের নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। দলের বর্তমান ক্লান্তিকালে সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ও গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho