1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের নির্দেশ শেখ সেলিমের গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৯ Time View

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক,

গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং সময় টিভির ক্যামেরাপারসন এইচ এম মানিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টম্বর) বিকেল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষ করে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ হামলার শিকার হন।

আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সেখানে থাকা একদল লোকের সঙ্গে বিবাদে জড়ান বিএনপির নেতা-কর্মীরা। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাদের ওপর ও গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন বলেন, টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এতে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী রওশন আরা রত্নাসহ অনেকে আহত হয়েছেন।

গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না বলেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের অনেক নেতা আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho