1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে: গোবিপ্রবি উপাচার্য গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে অসংখ্য অবৈধ বালুর চাতাল গড়ে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও দেখার কেউ নাই 

মাদারীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯০ Time View

মাদারীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদারীপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, গতকাল দেশের বিভিন্ন এলাকার সরকারি মাধ্যমিক শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে উচ্চ শিক্ষা অধিদপ্তরে (শিক্ষা ভবনের) সামনে কর্মসূচি করতে যায়। এসময় প্রজেক্ট থেকে নিয়োগ পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা।

মানববন্ধনে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদুল ইসলাম, ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম মিয়া, শিক্ষক নেতা নইম, মো. তারেক, জাকির হোসেন বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিদ্যালয়য়ের অর্ধশতাধিক সরকারি মাধ্যমিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho