1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার

গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪২৯ Time View

গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদ‌ আলম লস্কার, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত হোসেন বিশ্বাস, বীণাপাণ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক যুগল কিশোর, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়দেব প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। এছাড়াও জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho