1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী

না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক শিহাবের বাবা আফতাব উদ্দিন মোল্লা, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৪৯ Time View

না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক শিহাবের বাবা আফতাব উদ্দিন মোল্লা, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লার পিতা মোঃ আফতার উদ্দিন মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব, গোপালগঞ্জ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

গতকাল শনিবার (২ নভেম্বর) বেলা আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এইচ ডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আলহাজ মোঃ আফতাব উদ্দিন মোল্লা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। মরহুম আফতাব উদ্দিন মোল্লা বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের দুদকে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি শহরের নবীনবাগ এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তান রেখে গিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি সব সময় নামাজ, রোজা ও আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন।
সাংবাদিক শিহাব ও তার পরিবার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। মরহুমের জানাজার নামাজ শনিবার আছর বাদ গোপালগঞ্জ মার্কাজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho