1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন দরিদ্র এক পরিবার গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত গোপালগঞ্জে মুসলিম মেয়ের প্রতারণার ফাঁদে পড়ে হিন্দু পরিবার ভিটে ছাড়া গোপালগঞ্জে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ

আগুন থেকে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে দগ্ধ এনায়েত

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪০০ Time View

আগুন থেকে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে দগ্ধ এনায়েত

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে নিজের মোটরসাইকেল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন এনায়েত খান (৫০) নামে এক ব্যক্তি। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মৃত হাসেম খানের ছেলে। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ভ্যান চালক হায়দার খান (৫০) এর বাড়িতে রান্না করছিল তার পরিবারের লোকজন। এসময় প্রতিদিনের মতো রান্না ঘরের পাশে মোটরসাইকেল রেখে নিজ ঘরে যান এনায়েত। পরে জ্বলন্ত চুলা রেখে হায়দারের পরিবারের সদস্যরা অন্য বাড়িতে গেলে আকস্মিক তাদের রান্না ঘর ও বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা ছড়াতে থাকলে টের পেয়ে একদিকে আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয়রা এবং অপরদিকে নিজের মোটরসাইকেল সরাতে যান এনায়েত। তখন আগুনের ফুলকি তার শরীরে এসে পড়লে এক হাত ও মুখ পুড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যান চালক হায়দারের বসত বাড়ির কিছু অংশ ও রান্না ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

আহত এনায়েত খানের মেয়ে এনি আক্তার জানান, মোটরসাইকেলের কিছু হয়নি কিন্তু আমার বাবার অনেকখানি অংশ আগুনে পুড়ে গেছে। তাই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

রাজৈর উপজেলার টেকেরহাট পোর্ট স্থল কাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, আমরা গিয়ে আগুন পাইনি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেছে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho