1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ

গোপালগঞ্জে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিএনপি-আ.লীগের সংঘর্ষ – আহত ৫০

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৭ Time View

গোপালগঞ্জে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিএনপি-আ.লীগের সংঘর্ষ – আহত ৫০
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পোস্টার ছেড়াক কে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।জানাযায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পোস্টর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে ও দোকান পাটে লাগানো ছিলো তা সব ছিড়ে ফেলে এতে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানালে শুরু হয় হামলা পাল্টা হামলার ঘটনা । সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা করেছে পুলিশ।
১০ জানুয়ারি শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগের নেতা ও দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেঁড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকাকে জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho