1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মুসলিম মেয়ের প্রতারণার ফাঁদে পড়ে হিন্দু পরিবার ভিটে ছাড়া গোপালগঞ্জে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮২ Time View

শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে চিকিৎসাধীন ম্যানেজমেন্ট বিভাগের নারী শিক্ষার্থী ও মার্কেটিং বিভাগের আল-আমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুকের সঙ্গে আলোচনা করেন উপাচার্য। পরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাসের কক্ষে গিয়েও শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার বিষয়ে কথা বলেন। এছাড়াও কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে প্রয়োজনীয় চিকিৎসার পদক্ষেপ নেওয়ার বিষয়ে বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব ও শিক্ষার্থী উপদেষ্টা বদরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, দুইজন শিক্ষার্থীর ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে রোববার ভোররাতে (১৬ ফেব্রুয়ারি) কতিপয় শিক্ষার্থী কলহে লিপ্ত হয়। যার জেরে রোববার দুপুরের দিকে এ ঘটনার রেশে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho