1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার

কোটালীপাড়ায় সদ্য প্রসূতি গাভীর সাথে এ কেমন শত্রুতা?

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৫ Time View

কোটালীপাড়ায় সদ্য প্রসূতি গাভীর সাথে এ কেমন শত্রুতা?

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে একটি অবলা প্রাণীর সাথে শত্রুতা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার বিকালে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গাভিটির মালিক চিত্ত রঞ্জন মধু নিজে বাদী হয়ে মৃনাল মধু ও মিহির মধুর নাম সহ আরো ২/৩ জন অজ্ঞাত উল্লেখ করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরেজমিনে দেখা যায়, অর্ধমৃত গাভিটিকে দেওয়া হচ্ছে সাধ্যমতো চিকিৎসা। এসময় ১৫ দিন বয়সের বাচ্চাটির অসুস্থ্য মায়ের থেকে দুগ্ধ পানের চেষ্টার দৃশ্য দেখে অশ্রুস্বজল হয়ে পড়েন উপস্থিত জনতা। অভিযোগ সুত্রে যানাযায়, বাদী এবং বিবাদীর পরিবারের মধ্যে জমি সংক্রান্তে বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন বিবাদীগণ কাস্তে দ্বারা কুপিয়ে প্রতিবেশী বাদীর একটি দুগ্ধপায়ী গাভীকে কুপিয়ে আহত করে।

এ ব্যাপারে চিত্ত রঞ্জন মধু সাংবাদিকদের জানান- মিহিরের ঘেরের মধ্য থেকে লোকজনের সহযোগীতায় আমার আহত গাভীটিকে উদ্ধার করি, এ ঘটনার কিছু সময় পূর্বে মৃনাল ও তার ছেলে মিহিরকে দেখেছি ঘেরপাড়ে ঘাস কর্তন করতে, তার সাথে আমার কয়েক বছর যাবৎ বিবাদ চলে আসছে, আমার সন্দেহ ওরা বাবা-ছেলে মিলে আমার অবলা গাভিটিকে কুপিয়ে ও পিটিয়ে প্রায় মেরে ফেলেছে, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। 

এ বিষয়ে অভিযুক্ত মৃনাল মধু বলেন- আমার ঘের পাড়ে চিত্তর গরু কোনদিনও যায়না, আমরা গাভীটিকে কোপাইনি, আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho