1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ  স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন মৌলভীপাড়াবাসী ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো___ডাঃ কে এম বাবর এমপি গোপালগঞ্জে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নিহত: এলাকায় পুলিশ মোতায়েন সামাজিক কাজ ও উন্নয়নে অবদান রাখায় ৩ জনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম অবমুক্তকরণ মুকসুদপুরে মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস- প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ স্থানীয় প্রভাবশালী তৈয়ব আলী সিকদারের বিরুদ্ধে

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩২৬ Time View

প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ স্থানীয় প্রভাবশালী তৈয়ব আলী সিকদারের বিরুদ্ধে

কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী ৭নং ওয়ার্ডের সিকদার বাড়িতে অবৈধভাবে সরকারি জমি ও অন্যের ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৈয়ব আলী সিকদার নামক এক ব্যক্তি সম্প্রতি বাংলাদেশ সরকারের জমি দখল করে সেখানে একটি কাঠের ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা প্রশাসনকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে সেখানে কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরও তৈয়ব আলী সিকদারের পক্ষ থেকে ঘর নির্মাণের কাজ চালমান রেখেছেন বলে জানা গেছে। 

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে সরেজমিনে ওই এলাকায় গিয়ে তৈয়ব আলী সিকদারের পক্ষে শ্রমিকদেরকে ঘর নির্মাণের কাজ করতে দেখা যায়।

গণমাধ্যমকর্মীরা তৈয়ব আলী সিকদারের সঙ্গে কথা বলে সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই জায়গা আমার বাপের সম্পত্তি। দীর্ঘ তিন বছর ধরে খাজনা না দেওয়ার কারণে জমিটি সরকারের নামে চলে যায়। বর্তমানে আদালতে এই জমির মালিকানা নিয়ে মামলা চলছে।  আমি আমার জমিতে ঘর নির্মাণ করছি। তবে স্থানীয়রা জানিয়েছেন, জমিটি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত, এবং এটি দখলের কোনো বৈধ অনুমোদন নেই। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না নিলে সরকারি জমি বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই এ বিষয়ে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন দ্রুতই কটার ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা তাদের। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্যারাও অবৈধভাবে সরকারি জমি এভাবে দখল করে নিবে। এ বিষয়ে টুঙ্গিপাড়ার ইউএনও মোঃ মঈনুল হক বলেন পুলিশ গিয়ে নিষেধ করার পরেও ঘর নির্মাণের কাজ চলমান রেখেছে বলে জেনেছি। আমি নিজে গিয়েই আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho