1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাশিয়ানীতে ভাবিকে মারধর করে ঘরে তালা দিলেন দেবর.

  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৪২ Time View

কাশিয়ানীতে ভাবিকে মারধর করে ঘরে তালা দিলেন দেবর.

পারভেজ শেখ কাশিয়ানী প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে হাসি বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নারীকে মারধর করে বের করে বসতঘরে (বিল্ডিং) তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফুকরা ইউনিয়নের উত্তর ফুকরা গ্রামে এ ঘটনা ঘটেছে। হাসি বেগম ওই গ্রামের শেখ আবু সাইদের স্ত্রী।

এ ঘটনায় ভূক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী হাসি বেগম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন দেবর শেখ আবু জাফরের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে আবু জাফর ও তার স্ত্রী খুরশিদা হাসি বেগমের বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায় হাসি বেগমের চুল ধরে টানা-হেঁচড়া করে। পরে হাসি বেগমকে মারধর করে তাড়িয়ে দিয়ে বসতঘরে (বিল্ডিং) তালা ঝুঁলিয়ে দিয়ে চলে যান তারা। এ সময় হাসি বেগম বাড়িতে একা ছিলেন। পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা জানালে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত দেবর আবু জাফরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ভবনের মালিকানা দাবি করে বলেন, ‘আমার ঘরে আমি তালা দিয়েছি। আমি তাদের থাকতে দিয়েছিলাম। ঘটনার পর যেহেতু পুলিশ এসেছিল। থানায় বসেই সমাধান হবে। এর বেশি কিছু বলতে চাই না।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘ভূক্তভোগীর স্বামীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho