1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

রিসার্চ ফর লাইফ’ প্রোগ্রামের নিবন্ধন পেলো গোবিপ্রবি

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৬০ Time View

‘রিসার্চ ফর লাইফ’ প্রোগ্রামের নিবন্ধন পেলো গোবিপ্রবি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের গবেষণাকর্মে বিশেষ সুবিধা প্রদানে রিসার্চ ফর লাইফ (Reasearch 4 Life) প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার (১০ মার্চ) আন্তর্জাতিক গবেষণা সহযোগী এই প্রতিষ্ঠানের নিবন্ধন পায় বিশ্ববিদ্যালয়টি।

ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসানের প্রচেষ্টায় এবং উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েলের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক এই প্লাটফর্মের নিবন্ধন পেলো বিশ্ববিদ্যালয়টি। ড. নিয়াজ আল হাসান জানান, রিসার্চ ফর লাইফ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার মধ্যদিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় আরো একটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তারাও এলসিভিয়ার, স্প্রিঞ্জার, এসিএস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মতো প্রায় ১৫০টি খ্যাতনামা পাবলিশারদের তালিকা থেকে যেকোনো আর্টিকেল বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি সকল পাবলিশারের জার্নালে বিশ্ববিদ্যালয়ের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে রিসার্চ আর্টিকেল জমা দিলে Reasearch4Life প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকায় আর্টিকেল প্রসেসিং চার্জ (APC) দিতে হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho