1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

কোটালীপাড়ায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪১১ Time View

কোটালীপাড়ায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে চুরি করতে এসে পিয়াস মজুমদার (২৩) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের ডেন্টাল চিকিৎসক পল মজুমদারের ছেলে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সরেজমিনে জানাযায়, মা-বাবা কাজের সুবাদে বাহিরে থাকায় নিহত যুবক একাই বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে ঘরে ঢুকে নিহতের হাত পা বেঁধে হত্যা করে আলমিরা ভেঙ্গে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোর চক্র।

নিহতের বাবা পল মজুমদার সাংবাদিকদের বলেন- আমরা স্বামী-স্ত্রী দুজনই কর্মস্থলে ছিলাম, আমি চেম্বার থেকে বেলা ১২ টার দিকে বাড়ী ফিরে দেখি হাত-পা বাঁধা গলায় ওড়না পেচানো অবস্থায় খাটের ওপর শুয়ে আছে আমার ছেলে, ডাকাডাকি করে এক পর্যায়ে হত্যাকান্ডের বিষয়টি বুঝতে পারি, আমার ঘরে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিলো ভাংচুর করে টাকা গুলো নিয়ে গেছে, আমার ধারনা চোরদের চিনে ফেলায় ছেলেটাকে হত্যা করেছে, আমি তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা জানান- খবর পেয়ে এসে ঘটনা দেখতে পাই, ঘরে থাকা আড়াই লক্ষ টাকা চুরি করতে এসে চোরদের চিনে ফেলায় পূর্ব পরিকল্পিতভাবে ছেলেটাকে হত্যা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল আলম ও সরোয়ার আলম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho