1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০ রিকি শেষ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪১৯ Time View

গোপালগঞ্জে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০
রিকি শেষ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে বর্তমান ও সাবেক দুই ইউপি মেম্বারের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আজ সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লার সঙ্গে সাবেক মেম্বার আলিম মোল্লার সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলেছিল। এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে আজ সোমবার রাত ৮টার দিকে মিটু মোল্লার নেতৃত্বে তার সমর্করা আলিম মোল্লাসহ তার লোকজনের উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho