1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ:

মুকসুদপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরন করে নিলেন উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ মোঃমুঈনুল ইসলাম শুভঃ

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭১০ Time View

মুকসুদপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরন করে নিলেন উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ
মোঃমুঈনুল ইসলাম শুভঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নানা কর্মসূুচি পালনের মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে বাংলা নববর্ষ – ১৪৩২ কে সাদরে বরন করে নিয়েছেন উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুন।উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১ লা বৈশাখ)
উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে সকাল ৮টার সময়ে হাজারো মানুষের সমাবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচি শুরু হয়।পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িত ” এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ,এসো এসো গান গেয়ে পহেলা বৈশাখ -১৪৩২ কে বরন করে নেওয়া হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা রেলী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল প্রমূখ।
উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায়
মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho