1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জের  কোটালিপাড়ায়  নসিমনের ধাক্কায় অটোভ্যানসহ পানিতে পড়ে ব্যবসায়ী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৬৯ Time View

গোপালগঞ্জের  কোটালিপাড়ায়  নসিমনের ধাক্কায় অটোভ্যানসহ পানিতে পড়ে ব্যবসায়ী নিহত

রিকি শেখ   গোপালগঞ্জ জেলা প্রতিনিধি   :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমনের ধাক্কায় অটোভ্যানসহ পানিতে পড়ে প্রশান্ত বল্লভ (৩৫) নামে এক ফুচকা ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রশান্ত বল্লভ কলাবাড়ী (বল্লভবাড়ী) গ্রামের জগদিশ বল্লভের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত প্রশান্ত বল্লভ অটোভ্যানযোগে কলাবাড়ি থেকে কালিগঞ্জ বাজারে যাওয়ার পথে ওঝাবাড়ির সামনে পৌঁছলে পেছন থেকে একটি নছিমন গাড়ি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে অটোভ্যান ছিটকে পানিতে অটোভ্যানের নিচে চাপা পড়েন প্রশান্ত বল্লভ। এ সময় প্রশান্ত বল্লভ ও ভ্যানচালক গুরুতর আহত হয়। তাদেরকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্তকে মৃত ঘোষণা করেন। 

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho