1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম: থানায় অভিযোগ দায়ের  সন্তেষপুর পীর মোছলেহ উদ্দিন (রহ.) মডেল মহিলা মাদ্রাসায় পানির মোটর উপহার সরকারি মুকসুদপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানঃ মধ্যরাতে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে মাঠে তারিকুল ইসলাম রাজু আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি মুকসুদপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানঃ বাইউস্টের স্প্রিং-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠ sumaya jahan কোটালীপাড়ায় হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

সন্তেষপুর পীর মোছলেহ উদ্দিন (রহ.) মডেল মহিলা মাদ্রাসায় পানির মোটর উপহার

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

সন্তেষপুর পীর মোছলেহ উদ্দিন (রহ.) মডেল মহিলা মাদ্রাসায় পানির মোটর উপহার

মোঃ নাঈম হোসেন পলোয়ান:
ফরিদগঞ্জ উপজেলার ১১নং চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত পীর মোছলেহ উদ্দিন (রহ.) মডেল মহিলা মাদ্রাসায় একটি পানির মোটর উপহার হিসেবে প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
পানির মোটরটি উপহার হিসেবে প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলার ১১নং চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী আব্দুল হাই সিদ্দিকী লিটন।
এসময় তিনি বক্তব্যে বলেন, অসহায় মানুষের কল্যাণে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি নিয়মিত মসজিদ, মাদ্রাসা, মক্তব ও এতিমখানায় দান-অনুদান দিয়ে আসছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি জন প্রতিনিধি হতে আগ্রহী নই; তবে আপনারা চাইলে আমি সেই দায়িত্ব গ্রহণ করবো।
তিনি আরও বলেন, আমি ১৯৮৮ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম। একজন সৌদি প্রবাসী হিসেবে আমি আমার ১১নং চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও যেন আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— বেড়ির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিনিয়র শিক্ষক মাওলানা কারী আবু ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি আবু ছালে পাটোয়ারী, সমাজসেবক মিজানুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবদলের সদস্য মানিক সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহিম ডাক্তার আব্দুর রব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho