1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির পদে একই ব্যক্তিকে একাধিক পদে না রাখার অনুরোধ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। একই ব্যক্তি বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকায় সে তার ওপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে অনেক সময় ব্যর্থ হন। এতে চলমান উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই সেই ব্যক্তি যে কোনো একটি কমিটিতে দায়িত্ব পালন করবেন এমনটি প্রত্যাশা করেন তিনি। জেলার সকল মাদ্রাসাগুলোতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দিয়ে নতুন কমিটি গঠন করে সেই সকল মাদ্রাসায় নিয়মিত খোঁজখবর রাখতে হবে। মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি কোন শিক্ষার্থী যেন জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন, এছাড়াও গোপালগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকান্ডে তিনি সহ কমিটির সকলেই সন্তোষ প্রকাশ করেন। মাদক নির্মূলে তিনি সহ গোপালগঞ্জের অন্য দুইজন সংসদ সদস্যগণ যথেষ্ট আন্তরিক রয়েছেন বলেও জানান তিনি। এছাড়া গোপালগঞ্জ পৌরসভায় অটো রিক্সা, মাহেন্দ্রা, সিএনজি সহ থ্রী-হুইলারের চালকদের নিকট থেকে প্রতিদিন ১০ টাকা করে পৌর পার্কিং না নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেন। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মৌজায় জরিপের কাজ সুশৃংখল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ করে মৌলভীপাড়া সহ অত্র এলাকায় ভূমি জরিপ নিয়ে যেন কোন বিশৃঙ্খলা ও অনিয়ম না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ জানান তিনি। এছাড়াও তেল সংকট নিরসনে তিনি শহরের মান্দারতলায় অবস্থিত সাময়িক তেল সরবরাহ বন্ধ থাকা নিগি পেট্রোল পাম্পে পুনরায় তেল সরবরাহের জন্য জেলা প্রশাসন সহ ডিপোতে কথা বলেন। এছাড়াও তিনি শহরের বেদগ্রামে অবস্থিত মিতা পেট্রোল পাম্প সহ অন্যান্য পেট্রোল পাম্প পরিদর্শন করেন।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসির এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। সভার শুরুতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশার বিষয়ে তিনি সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। এছাড়াও মুক্ত আলোচনায় তেল সংকট মোকাবেলায় তিনি অচিরেই মন্ত্রণালয়ের দিকনির্দেশনা আসতে পারেন বলে সকলকে জানান। এছাড়াও গোপালগঞ্জের সম্মানিত ০৩ জন সংসদ সদস্যের অক্লান্ত চেষ্টায় অচিরেই ঢাকা গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু হতে চলেছে বলে জানান। এসময় জেলা প্রশাসক আরো বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ রয়েছে, কেউ যেন গুজব ছড়িয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়াও বাজার মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শে সকলের সার্বিক সহযোগিতায় জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট হবেন বলে জানান।

মুক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের বলেন, ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে সড়ক সংলগ্ন একাধিক নির্মানাধীন দোকানগুলো বিধি মোতাবেক ব্যক্তি পর্যায়ে ভাড়া দেওয়ার ব্যবস্থা নিলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে।
এছাড়াও তিনি রাতে ঘোনাপাড়া রেলস্টেশনে আগত যাত্রীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন সেদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থেকে মুক্ত আলোচনায় বলেন, অফিস টাইমে শহর এলাকায় এতো বিপুল সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা থাকায় প্রায়শই যানজট লেগে থাকে। তা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে এবং তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র বৈধ ব্যবসায়ীদের মাঝে পূর্বের ন্যায় সরকারি মূল্যে ডিজেল, পেট্রোল, অকটেন সরবরাহ করে বিক্রির অনুমতি দেওয়া হয় তাহলে শহরের পেট্রোল পাম্পগুলোতে সকল শ্রেণি- পেশার মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার প্রয়োজন হবে না বলে মত প্রকাশ করেন। এছাড়াও সড়ক দুর্ঘটনা এড়াতে তিনি মহাসড়ক সংলগ্ন হাট-বাজার গুলোতে যত্রতত্র অটোরিক্সা, ভ্যান, মাহিন্দ্রা না রাখার জোর দাবি জানান।

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর এস এম রেজাউল করিম মুক্ত আলোচনায় গোপালগঞ্জ শহরে চলচলরত অটোরিক্সা, অটো ভ্যান, মাহেন্দ্র ও সিএনজি থেকে প্রতিদিন ১০ টাকা করে পৌর পার্কিং চার্জ না নেওয়ার অনুরোধ জানান।

জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন, গোপালগঞ্জ ঘোষেরচর মৌজায় অতি সম্প্রতি জরিপের কাজ শুরু হয়েছে। উক্ত জরিপে সার্ভেয়ার বা আমীনদের সাথে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা কর্মচারীদেরকে সংযুক্ত করলে ভালো হয়। এতে একদিকে যেমন স্বচ্ছতা নিরূপণ হবে। তেমনি একজনের জমি অন্যজন অন্যায়ভাবে জরিপ করাতে পারবেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সভায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা শহরের যানজট নিরসনে মধুমতি লেকপাড় সংলগ্ন সড়ক থেকে অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণের দাবি জানান, অতিরিক্ত স্পিড ব্রেকার থাকায় ওই সড়ক কেউ ব্যবহার করতে চা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho