1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ দায়ের  দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু গোপালগঞ্জে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত গোপালগঞ্জে প্রায় ১২’শত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালালো অটোচালক: সিসিটিভি ফুটেজ দেখে অটো গাড়িসহ চালক আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার হলেও স্বর্ণালঙ্কার এখনো মেলেনি মুকসুদপুরে এসএসসি ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০১৯ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন ২০২১ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ দায়ের 

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৫ Time View

মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ দায়ের 

মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে পড়ে নিঃস্ব একটি অসহায় পরিবার। এবিষয়ে ভুক্তভোগী রকিবুল ইসলাম বাদী হয়ে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়,  উপজেলার লোহাচুরা গ্রামের রবিউল শেখের ছেলে রকিবুল বিদেশে গিয়ে কর্ম করে ভালো ভাবে জীবন যাপন করার স্বপ্ন দেখেন। সেই সূত্রে একই গ্রামের ব্যাপারী পাড়ার সিরাজুল ইসলামের ছেলে,  আদম ব্যবসায়ী ফরিদুল ইসলামের সাথে কথা হয় তার। পরে রকিবুল তার শশুর লিয়াকত হোসেন শেখের সাথে কথা বলে আদম ব্যবসায়ী ফরিদুলের মৌখিক চুক্তিবদ্ধ হয়। ১৮ লক্ষ টাকার বিনিময়ে লিথুনিয়া দেশে নিয়া ভালো চাকুরি দেয়ার প্রস্তাবে রাজি হয়ে। চুক্তি
মোতাবেক গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইসলামী ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং মাস গ্লোবাল সার্ভিস এন্ড কনসাল্টেন্সি এর একাউন্ট নং ২০৫০২০৬০১০০৪৭৩১১০, যাহার ট্রান্সফার আইডি ৭১২৪০৯১৯০০৯৩৬২ এমাউন্ট- তিন লক্ষ পঞ্চাশহাজার টাকা, ০৪ নভেম্বর ২০২৪ তারিখ ৭ লাখ ২৫ হাজার টাকা, যাহার ট্রান্সফার আইডি ৭১২৪১১০৪০০৮৩২১ তিন লক্ষ টাকা যাহার ট্রান্সফার আইডি এলআইডি ০১১০৯৬১৪৯০৪, এক লক্ষ টাকা এবং ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে লোহাচুরা গ্রামের লিয়াকত হোসেন শেখের বাড়িতে বসে আদম ব্যবসায়ী ফরিদুল ইসলাম নগদ আরো এক লক্ষ পনের হাজার টাকা গ্রহণ করে। ফরিদুল ইসলাম রকিবুলের নিকট থেকে সর্বমোট পনের লক্ষ নব্বই হাজার টাকা গ্রহণ করে।

আদম ব্যবসায়ী ফরিদুল ইসলাম টাকা গ্রহণের পর থেকে বিদেশ পাঠানোর ব্যাপারে আজকাল করিয়া কাল বিলম্ব করিতে থাকে। একসময় বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় রকিবুলকে তার দেওয়া টাকা ফেরৎ দিতে চায়।

বর্তমানে ফরিদুল ইসলাম গ্রামের বাড়িতে না থাকায় তার মোবাইলে কল করিলে আদম ব্যবসায়ী ফরিদুল টাকা ফেরত না দিয়ে কল রিসিভ করে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখাচ্ছে।

এদিকে পনের লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে বিদেশে যেতে না পেরে অসহায় জীবন যাবন করছে রকিবুল ও তার পরিবার।

আদম ব্যবসায়ী ফরিদুলের সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, আমার মাধ্যমে এজেন্সির নিকট ১৫ লক্ষ ৯০ হাজার টাকা দিয়েছে এটা সঠিক। যে কোন কারণে বিদেশে পাঠাতে পারি নাই, তবে টাকা ফেরত দিয়ে দিবো। আমার এজেন্সি সময় নিছে টাকা দিয়ে দিবে।

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho