1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে: গোবিপ্রবি উপাচার্য গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে অসংখ্য অবৈধ বালুর চাতাল গড়ে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও দেখার কেউ নাই  শারদীয় দুর্গাপুজা – ২০২৬ পুজা মন্ডসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যাফিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্য়ায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত
নিজেস্ব প্রতিনিধিঃ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজ্ লাখসানা লাকী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ সম্পূর্ণ প্রতিরোধ এবং আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে কন্যাশিশুদের গড়ে তুলে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নারী -পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে মানব সভ্যতা এগিয়ে যাবে- এই প্রত্যাশা ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho