1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার : বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের নির্দেশ শেখ সেলিমের গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২৯ Time View

গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে ইজিবাইক/মোটরচালক ও বাজার সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজ্ শাহীনা নাছরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপদেষ্টা হিসেবে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকজ্জামান, গোপালগঞ্জ পৌর প্রশাসক রেজওয়ানা কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, যানবাহন পরিদর্শন অফিসার লিটন খান, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শহরের যানজট নিরসনে আগামী রোববার থেকে গোপালগঞ্জের ব্যস্ততম লঞ্চঘাট ও বড়বাজার এলাকা থেকে সকল ধরনের রিক্সা/ অটোরিক্সা ও মাহেন্দ্র স্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন স্ট্যান্ড গোপালগঞ্জ স্টেডিয়াম ও লেকপার সংলগ্ন এলাকায় স্থাপন করা হবে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। এছাড়াও সভায় সড়ক পরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, চালক-মালিকদের যৌক্তিক সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈধ পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho