1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার : বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের নির্দেশ শেখ সেলিমের গোপালগঞ্জে “জয় বাংলা” স্লোগান দিয়ে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে আ. লীগ ও ছাত্রলীগের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়ি ও এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার :

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার
:
মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে মো. জয়লাল মুন্সি নামে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চরযোশরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জয়লাল মুন্সি চরযোশরদী গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। এ ছাড়া গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জয়লাল মুন্সির পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর সহ এ সময় পুলিশের একটি দল অভিযানে অংশ নেয় এবং অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho