1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা মুকসুদপুর থানা অগ্নিসংযোগ ও ভাংচুর ও নাশকতা মামলার আসামি জয়নাল গ্রেফতার : বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
শহিদুল ইসলাম ঃরপ্তানিমূখী “প্রানিসম্পদে গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুকসুদপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি রেলি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়,আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকল ১০,৩০ মিনিট এর সময়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ দপ্তর আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রানিসম্পদ অফিসার (সম্প্রসারন) মোঃ আলমাছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীস্ম দেব মন্ডল, কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানা ওসি( তদন্ত) মোঃমতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ স্যায়েদ উদ্দিন আহমদ, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃশহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমুখ, এসময়ে উপজেলার বিভিন্ন অফিসের প্রধানগন,শিক্ষক ও প্রনিসম্পদ খামারিরা উপস্থিত ছিলেন।বক্তরা বলেন আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণ এবং গ্রামীণ কর্মসংস্থান দৃষ্টিতে প্রাণী সম্পদ খাতে ভূমিকা অপরিসীম। দেশের মানুষের প্রাণীজ আমিশের চাহিদার প্রায় ৫৬ শতাংশ পূরণ হয় গবাদি পশু ও পোল্টি খাত থেকে। অত্যান্ত আনন্দের বিষয় হল আমাদের খামারিদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং এবং দুধ উৎপাদনেও সম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে এখন আমাদের লক্ষ্য কেবল দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় এইখাত কে একটি আধুনিক বিজ্ঞানভিত্তিক ও রপ্তানি মুখি শিল্পে রূপান্তর করা। বক্তারা আরো বলেন এ লক্ষ্য অর্জনে আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার উন্নত জাতের পশুপাখি পালন নিয়মিত টিকাদান ও রোগ নিয়ন্ত্রণ এবং নিরাপদ পশু খাদ্য নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে! সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে খামারিদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই খাত আরো দ্রুত এগিয়ে যাবে। পরিশেষে প্রানিসম্পদ খাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাওয়া সকল খামারি উদ্যোক্তা প্রাণীসম্পদ চিকিৎসক গবেষক এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সকলকে অভিনন্দন জানান এবং রপ্তানি মুখি ও সমৃদ্ধ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho