গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আন্দোলনকারীদের মুঠো ফোনে কথা: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আন্দোলনকারীদের মুঠো ফোনে কথা বলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্তে একটি ভিডিও প্রকাশ পেলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মূলত ৮ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর ২ দিনব্যাপী টানা ৪৮ ঘন্টার শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের প্রথম দিন চলছে গোপালগঞ্জ সহ সারাদেশে।
লকডাউনের প্রথম দিন অর্থাৎ রোববার (২৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ লঞ্চ ঘাট বটতলা এলাকায় লকডাউন সফল করতে ওই স্থানে জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মীরা। পরো গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রাজু খান তার ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোন থেকে বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুঠো ফোনে কল দিলে অপর প্রান্ত থেকে প্রধানমন্ত্রী কলটি রিসিভ করেন। পরে রাজু খান প্রথমে নিজের পরিচয় দিয়ে কথা বলে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি মাহমুদ সিকদারের মুঠোফোনটি তুলে দেন। পরে মাহমুদ সিকদার কথা বলে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী নাঈম খান (জিমি), গোপালগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন মুঠোফোনে শেখ হাসিনার শারীরিক সুস্থতা সম্পর্কে খোঁজখবর নেন এবং গোপালগঞ্জবাসী সহ দেশবাসী শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ পালন করছেন সে বিষয়ে অবগত করেন। সেই সাথে গোপালগঞ্জবাসী সহ সমগ্র দেশবাসী ডিসেম্বরে তার প্রত্যাবর্তনকে সামনে রেখে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও জানান তারা। পরে জাহিদ নামে এক নেতার সাথে কথা বলার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সহ ৮ দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ ঘোষিত নানা কর্মসূচির ধারাবাহিকতায় রোববার লকডাউন কর্মসূচি পালন করছে দেশবাসী। এর আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার, বিরোধী দল উঠে পড়ে লেগেছিলো। কিন্তু চলতি বছরের ৫ আগস্ট যখন শেখ হাসিনা নিজেই ঘোষণা দিলেন যে, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, তখনই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তপ্ত হতে থাকে। এরই ধারাবাহিকতায় বিএনপি সহ বেশ কিছু নেতা শেখ হাসিনা আর দেশে ফিরবে না, তিনি মারা গিয়েছেন, তার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে মর্মে ব্যাপক আলোচনা-সমালোচনা করতে থাকেন। অথচ রোববার (২৯ নভেম্বর) আন্দোলনকারীদের সাথে বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে। এ ঘটনায় গোপালগঞ্জ সহ দেশবাসীর মাঝে নতুন উদ্যম ও শক্তি কাজ করছে যা আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের ভূমিকা বলে মনে করছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ দেশের সচেতন মহল।

Leave a Reply