1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা

বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে: সাবরিনা বিনতে আহমেদ

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে:
সাবরিনা বিনতে আহমেদ

মুকসুদপুর( গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এক নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কহলদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও গবেষক সাবরিনা বিনতে আহমেদ বলেন, বিএনপি সরকার গঠন করলে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দল সর্বোচ্চ গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলাদলের নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নারীদের ভূমিকা হবে অগ্রণী ও গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাদলের সভানেত্রী জহুরা বেগম।
বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের সভাপতি লুবনা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, বিএনপি নেতা শাহ সিরাজদৌলা বাবু ফকির, সমাজসেবী কাজী মিজানুর রহমান, রুশনি কুরাইশি, মিঠু মোল্যা, তাহমিনা শারমিন রিতা, রুবাইনা রাখি রোজি, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, শ্রমিকদল নেতা মেহেদী হাসান টিটো, উপজেলা যুবদলের সদস্য নাজমুল মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho